ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। সহজ জয় পেলো সোনামুড়া কোচিং সেন্টার। ৮৬ রানে পরাজিত করলো শান্তিনগর প্লে সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাইহান আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে সোনামুড়া কোচিং সেন্টারের জয় সহজ হয়ে যায়। প্রথমে ব্যাট হাতে ৪১ রান করার পর বল হাতে ৫ উইকেট পায় রাইহান। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় রাইহানকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সোনামুড়া কোচিং সেন্টার ১৪৫ রান করে। দলের পক্ষে মিনহাজ আহমেদ ৭১ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৮, রাইহান আহমেদ ৩২ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং মহ: জুয়েল হুসেন ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। শান্তিনগর প্লে সেন্টারের পক্ষে মনিষ দেবনাথ (৫/৩০) এবং কিষান দেবনাথ (২/৫৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে রাইহান আহমেদের (৫/৭) ভেলকির সামনে কুপোকাৎ হয় শান্তিনগর প্লে সেন্টার। দল মাত্র ৫৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রূপক দেবনাথ ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং পিন্টু শীল ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান।

রাইহানের হাত ধরে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সোনামুড়া সেন্টার জয়ী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















