News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ার সাতমুড়ায় চাকরিচ্যুত শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করল দুষৃকতিরা
Image

বিলোনিয়ার সাতমুড়ায় চাকরিচ্যুত শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করল দুষৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সাতমুড়া এলাকায় আক্রান্ত হলেন আরো এক চাকুরীচ্যুত শিক্ষক৷ তাকে রক্তাক্ত অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷দুষৃকতিকারীদের হাতে আক্রান্ত ১০,৩২৩ চাকরিচ্যুত এক শিক্ষক৷ ঘটনা রবিবার রাত এগারোটা নাগাদ বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়৷ আক্রান্ত ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকের নাম রবীন্দ্র মজুমদার৷ বয়স ৪৩ বছর৷ আহত ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, চাকরি চলে যাওয়ার পর  ঢিত্তামারা এলাকায় একটি ইটভাট্টায় ম্যানেজার হিসেবে কাজ করেন৷ এদিন ইট ভাট্টা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পর,পাশের এক বাড়িতে যান পাওনা টাকা ফেরত দিতে৷ সেখান থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত্রি সাড়ে নয়টা নাগাদ নিজ বাড়ির কাছাকাছি আসতেই পেছন দিক দিয়ে চাকরীচ্যুত শিক্ষক রবীন্দ্রের উপর আক্রমণ সংঘটিত করে দুষৃকতিকারীরা৷ মাথায় শক্ত লাঠি দিয়ে আঘাত করার ফলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করে৷ স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি ছুটে এসে আহত অবস্থায় চাকরীচ্যুত শিক্ষককে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক  আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তকে সনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top