News Flash

  • Home
  • দেশ
  • সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ আপ-এর, তৎপর পুলিশও
Image

সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ আপ-এর, তৎপর পুলিশও

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মনীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাল আম আদমি পার্টি (আপ)। উত্তাল হয়েছে দিল্লিও। সেখানে ডিডিইউ মার্গে বিজেপির সদর দফতর মিছিল করে যাওয়ার চেষ্টা করে আপ। পুলিশ বাধা দিতে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড আপ কর্মীরা টপকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সে কারণে রাজধানীর বিভিন্ন অংশে কড়া নিরাপত্তা জারি রয়েছে। বিশেষ সিপি (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেছেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেজন্য আমরা ব্যবস্থা করছি।”

দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু, চণ্ডীগড়, ভোপাল-সহ বিভিন্ন বড় শহরে জারি কড়া নিরাপত্তা। কলকাতায় বিজেপির সদর দফতরের সামনেও বিক্ষোভ দেখিয়েছে আপ। প্রসঙ্গত, টানা আট ঘণ্টা জেরার পর রবিবার আবগারি দুর্নীতিকাণ্ডে সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সারা রাত সিবিআইয়ের সদর দফতরেই ছিলেন আপ নেতা।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top