News Flash

  • Home
  • প্রধান খবর
  • পবন খেরাকে বিমানে উঠতে বাধা, কংগ্রেস বলল এই স্বৈরাচার কিছুতেই বরদাস্ত করা হবে না
Image

পবন খেরাকে বিমানে উঠতে বাধা, কংগ্রেস বলল এই স্বৈরাচার কিছুতেই বরদাস্ত করা হবে না

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে বিমানে উঠতে বাধা দেওয়া হল কংগ্রেস নেতা পবন খেরাকে। এমনই অভিযোগ কংগ্রেসের। দিল্লি থেকে বিমানে ছত্তিশগড় যাওয়ার কথা ছিল এই কংগ্রেস নেতার, কিন্তু তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। দিল্লি পুলিশ জানিয়েছে, কংগ্রেস নেতা পবন খেরাকে থামানোর জন্য অসম পুলিশের কাছ থেকে পাওয়া অনুরোধের পরই দিল্লি বিমানবন্দরে একটি বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে তাঁকে।

এরপর বিমানবন্দরেই বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন কংগ্রেস নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কে সি বেণুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালাও। কংগ্রেস টুইট করে জানিয়েছে, প্রথমে ইডি-কে পাঠানো হয় ছত্তিশগড়ে। এখন কংগ্রেস অধিবেশনে যোগ দিতে যাওয়া পবন খেরাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে। এই স্বৈরাচার কিছুতেই বরদাস্ত করা হবে না। আমরা লড়াই করে জিতব।

Releated Posts

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026

ভারত ব্লকের প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, সিইসি-এর পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে বিরোধী ভারত…

ByByNews Desk Oct 6, 2026

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top