News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : জয় অব্যাহত রেখে শেষচারে উত্তর তাউখোমা স্কুল
Image

শান্তিরবাজারে ক্রিকেট : জয় অব্যাহত রেখে শেষচারে উত্তর তাউখোমা স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রাখলো উত্তর তাউখোমা স্কুল। পাশাপাশি গ্রুপ ‘‌এ’ থেকে সুপার লিগে খেলাও নিশ্চিত করে নিলো। শান্তির বাজার ‌মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব‌-‌১৫ ক্রিকেটে। জোলাইবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে উত্তর তাউখোমা স্কুল ১১১ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাইখোড়া স্কুলকে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে উত্তর তাউখোমা স্কুল ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান করে। দলের পক্ষে পদ্ম কুমার দেববর্মা ১২৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪,রমেন দেববর্মা ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং অমিত নোয়াতিয়া ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। বাইখোড়া স্কুলের পক্ষে শুভম পাটারি (‌৩/‌১৮) এবং সৌম্যদ্বীপ পাল (‌২/‌২৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে আনন্দ সাধন নোয়াতিয়ার (‌১/‌৫) বিধ্বংসী বোলিংয়ে ৬১ রানে গুটিয়েযায় বাউখোড়া স্কুল। দলের পক্ষে সাহিদ শীল ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি।  ‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top