ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রাখলো উত্তর তাউখোমা স্কুল। পাশাপাশি গ্রুপ ‘এ’ থেকে সুপার লিগে খেলাও নিশ্চিত করে নিলো। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। জোলাইবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে উত্তর তাউখোমা স্কুল ১১১ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাইখোড়া স্কুলকে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে উত্তর তাউখোমা স্কুল ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান করে। দলের পক্ষে পদ্ম কুমার দেববর্মা ১২৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪,রমেন দেববর্মা ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং অমিত নোয়াতিয়া ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। বাইখোড়া স্কুলের পক্ষে শুভম পাটারি (৩/১৮) এবং সৌম্যদ্বীপ পাল (২/২৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে আনন্দ সাধন নোয়াতিয়ার (১/৫) বিধ্বংসী বোলিংয়ে ৬১ রানে গুটিয়েযায় বাউখোড়া স্কুল। দলের পক্ষে সাহিদ শীল ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি।

শান্তিরবাজারে ক্রিকেট : জয় অব্যাহত রেখে শেষচারে উত্তর তাউখোমা স্কুল
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















