News Flash

  • Home
  • খেলা
  • সর্ব ভারতীয় পুলিশ ফুটবলে এবার এন্ট্রি নেয় নি ত্রিপুরা দল
Image

সর্ব ভারতীয় পুলিশ ফুটবলে এবার এন্ট্রি নেয় নি ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। এবছর ৭১ তম সর্ব ভারতীয় পুলিশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মীরে। আগামী ১১ মার্চ থেকে ২১ মার্চ চলবে সর্ব ভারতীয় স্তরে এই পুলিশ ফুটবল মিট। তবে এবার এই আসরে  এন্ট্রি নিলো না ত্রিপুরা পুলিশ দল। গত ২০ ফেব্রুয়ারি টুর্নামেন্টে অংশগ্রহনের এন্ট্রি নেবার শেষ তারিখ ছিল। কিন্তু শেষ দিনেও ত্রিপুরা পুলিশ দল অংশগ্রহণ করলো না। অথচ বিষয়টা কি রকম হলো। কেন ত্রিপুরা পুলিশ দল এন্ট্রি নিলো না সর্ব ভারতীয় এই ফুটবল আসরে তা নিয়েই উঠছে অবিরাম প্রশ্ন। সারা ভারতের প্রায় ৫০ টি ইউনিট এবারকার আসরে অংশগ্রহণ করেছে । এর মধ্যে নেই ত্রিপুরা পুলিশের টিম। এই নিয়ে উঠছে অবিরাম প্রশ্ন। রাজ্যে সদ্য সমাপ্ত হলো বিধানসভা নির্বাচন। আগামী দুই মার্চ ভোট গণনা রাজ্যে। এদিকে মেঘালয় এবং নাগাল্যান্ডে নির্বাচন আগামী ২৭শে ফেব্রুয়ারি। গণনা একই দিনে অর্থাৎ দুই মার্চ।প্রশ্ন হলো, সর্ব ভারতীয় এই ফুটবল আসরে নাগাল্যান্ড ও মেঘালয়ের টিম এন্ট্রি নিলো। তবে ত্রিপুরা পুলিশ দল এন্ট্রিই নিলো না, যা নিয়ে উঠছে অবিরাম প্রশ্ন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top