News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলমক্ষেত গ্রামে তিপ্রা মথা কর্মীর বাড়িতে অগ্ণিসংযোগ
Image

কলমক্ষেত গ্রামে তিপ্রা মথা কর্মীর বাড়িতে অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ তিপ্রা মথার কর্মীর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা৷ তবে টের পাওয়ার ফলে আগুনের লেলিহান শিখা বেশী দুর যেতে পারেনি৷ তবে বাড়ির মালিক সোহাগ মিয়ার অভিযোগ সে একজন তিপ্রা মথার কর্মী৷ ঘটনাটি ঘটে সোনামুড়া থানাদিন  উরমাই, কলমখেত গ্রাম পঞ্চায়েত ৫ ওয়ার্ড এলাকায়৷  সোহাগ মিয়া৷ আজ থেকে ৮ মাস আগে তিপ্রা মথার দলে যোগদান করে৷ যোগদান করার পর থেকে  অভিযোগ করে দুস্ককীতিরা তাকে নানাভাবে হেনসার শিকার করার বার বার চেষ্টা করে৷ সোহাগ মিয়া তিপ্রা মথার দলে যে দিন যোগদান করে,পরের দিন তার খালি ঘর থেকে  ছাগল কেটে নিয়ে পালিয়ে যায় দুষৃকতীরা৷ কিন্ত মঙ্গলবার রাতে সোহাগ মিয়া  বাইরে বের হলে দেখে তার ঘরটির পেছন দিয়ে আগুন জ্বলছে৷  ভোট দেওয়ার পর সোহাগ মিয়া তার পরিবার সহ এই ঘর ত্যাগ করে বড় ভাইয়ের ঘরে থাকে৷ সোহাগ মিয়ার মেয়ে এইঘরে পড়াশোনা করত, কিন্তু আগুনে মেয়েটির বই গুলি পুড়ে যায়৷  ক্ষতি বেশি একটা কিছু হয়নি,যে এর কারণ সঙ্গে সঙ্গে টের পাওয়াতে আগুনের লেলিহান শিখা  বেশিদূর যেতে পারেনি৷ গ্রামবাসীদের সহযোগিতা শেষ পর্যন্ত আগুন নিভানো সম্ভব হয়৷ এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে সেই বিষয়ে পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে৷ এই ঘটনা আরো পরিপ্রেক্ষিতে মথা, সিপিআইএম, বিজেপি নেতারা তার বাড়িতে এসে তার ঘর পরিদর্শন করেন এবং তাকে সান্ত্বনা দেন৷  অন্যদিকে ভারতীয় জনতা পার্টি  এই বিষয়টি অস্বীকার করেছেন৷ তবে সুযোগ বুঝে অনেকে ব্যক্তিগত হিংসাকে রাজনীতিতে রূপ দেওয়ার জন্য চেষ্টা করে৷

Releated Posts

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top