News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৫ মার্চ উচ্চ মাধ্যমিক ও ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু
Image

১৫ মার্চ উচ্চ মাধ্যমিক ও ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ আগামী ১৫ মার্চ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং ১৬ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে৷ বুধবার মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করে পর্ষদ সভাপতি ভবতোষ সাহা জানান, আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ চলবে উনিশ এপ্রিল পর্যন্ত৷ এছাড়া মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ মার্চ থেকে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত৷ মাদ্রাসা আলিম পরীক্ষা চলবে ১৬ মাস থেকে ১৮ এপ্রিল পর্যন্ত৷ মাদ্রাসা ফাজিল পরীক্ষা ১৫ মাস থেকে শুরু হয়ে শেষ হবে ৫ এপ্রিল৷ আগামীকাল থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট কার্ড প্রদান শুরু হবে৷ মধ্যশিক্ষা পর্ষদ অফিস থেকে সুকল কর্তৃপক্ষকে এডমিট কার্ড সংগ্রহ করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আহ্বান জানিয়েছেন৷ আগামী সপ্তাহেই সুকল থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রী তাদের এডমিট কার্ড সংগ্রহ করতে পারবে৷  ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তথ্য দিতে গিয়ে জানান এবছর মাধ্যমিকের পরীক্ষার্থী ৩৮ হাজার ১১৬ জন৷ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ৩৩ হাজার ৪৩৫ জন৷ অন্যান্য বছরের তুলনায় এবছর মাধ্যমিকের ছাত্রীর সংখ্যা কম বলে জানান তিনি৷ এ বছর সাতটি মাদ্রাসা থেকে মাদ্রাসা আলিম পরীক্ষায় বসবে ১২১ জন পরীক্ষার্থী৷ মাদ্রাসা ফাজিল পরীক্ষায় বসবে ৬২ জন পরীক্ষার্থী৷ এ বছর উচ্চমাধ্যমিকের জন্য ১১২ টি ভ্যানু এবং মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ১৬২টি ভ্যানু থাকছে৷  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি৷

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top