News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ২৩ মার্চ থেকে বাংলাদেশে যাবে
Image

ত্রিপুরার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ২৩ মার্চ থেকে বাংলাদেশে যাবে

Indo Bangla Electricনিজস্ব প্রতিনিধি, ঢাকা ও আগরতলা, ১ মার্চ৷৷ ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ২৩ মার্চ থেকে বাংলাদেশে যাবে৷ বাংলাদেশ বিদ্যুৎ মন্ত্রক সূত্রে জানা গেছে, দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন৷
গত ফেব্রুয়ারী থেকে বিদ্যুৎ আমদানি শুরু হবার কথা থাকলেও বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সম্পন্ন না হওয়ায় বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা যাচ্ছিল না৷ গত ৯ জানুয়ারী ঢাকায় বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে বৈঠক করেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে৷ ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে দাম চুড়ান্ত হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়৷ প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয় সাড়ে ৫ রুপি, যা বাংলাদেশি অর্থে ৬ টাকা ৪১ পয়সা৷
বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের বলেন, উদ্বোধনের আগে পিপিএ সই সম্পন্ন হবে৷ ‘নো ইলেক্ট্রসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে ত্রিপুরার সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি হবে৷ ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমাদনি করলেই দাম দিতে হবে৷ বিদ্যুৎ আমদানি না করলে দাম দিতে হবে না৷
সম্প্রতি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে জানিয়েছিলেন, সবরকম প্রস্তুতি চুড়ান্ত৷ আমাদের তরফে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা নেই৷ বিদ্যুৎ পরিবাহি লাইন বসানো সহ আনুসঙ্গিক অন্যান্য কাজ সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে৷ এখন বাংলাদেশ চাইলেই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে যাবে৷ তবে, হয়তো বাংলাদেশের তরফে এখনো খুটিনাটি কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে, যার জন্য কবে নাগাদ বিদ্যুৎ আমদানি করবে সে বিষয়ে সে দেশের তরফে স্পষ্টভাবে কোন দিনক্ষন ঘোষণা হয়নি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top