News Flash

  • Home
  • বিদেশ
  • মস্কোর হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে শিশু সহ মৃত সাত
Image

মস্কোর হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে শিশু সহ মৃত সাত

মস্কো, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : মঙ্গলবার গভীর রাতে মধ্য মস্কোর তাগানস্কি জেলার একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা এক হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শিশু সহ সাতজন অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গিয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১১ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মধ্য মস্কোর তাগানস্কি জেলার একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা এমকেএম নামে একটি হোটেলে আচমকাই আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা চালিয়েছিলেন আবাসিকরা। যদিও তাতে কোনও লাভ হয়নি। অগ্নিদগ্ধ হয়ে দুই শিশু সহ ছয় জন ঘটনাস্থলেই প্রাণ হারান। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। অগ্নিদগ্ধ ১২ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকি‍ৎসাধীন অবস্থায় হাসপাতালে একজনের মৃত্যু হয়। ২০০ জনকে অবশ্য নিরাপদেই বহুতলের বিভিন্ন তলা থেকে উদ্ধার করা হয়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে ওই হোটেলটিতে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top