News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের হাথরাসে মিনি-ট্রাক ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষে মৃত ৪, আহত কমপক্ষে ১০ জন
Image

উত্তর প্রদেশের হাথরাসে মিনি-ট্রাক ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষে মৃত ৪, আহত কমপক্ষে ১০ জন

হাথরাস, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের হাথরাস জেলায় মিনি-ট্রাক ও ট্রাক্টর ট্রলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাথরাস জেলায় ৯৩ নম্বর জাতীয় সড়কের ওপর। হাথরাসের পুলিশ সুপার দেবেশ কুমার পান্ডে বলেছেন, মঙ্গলবার রাতে হাথরাস গেট এলাকায় রুহেরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

মিনি-ট্রাক ও ট্রাক্টর ট্রলির মধ্যে সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, ১০ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের আলিগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মিনি ট্রাকের যাত্রীরা আগ্রায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top