News Flash

  • Home
  • দিনের খবর
  • আবগারি দুর্নীতি, ফের সিবিআই তলবের মুখে মণীশ সিসোদিয়া
Image

আবগারি দুর্নীতি, ফের সিবিআই তলবের মুখে মণীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ফের তলব করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সূত্রের খবর, আবগারি কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁকে তলব করেছে। ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।

এর আগে তদন্তকারী সংস্থা সিসোদিয়াকে ১৯ ফেব্রুয়ারি হাজির হতে বলেছিল। কিন্তু সিবিআইয়ের কাছে সময় চেয়েছিলেন তিনি। এরপর সিবিআই জানায়, তারা জিজ্ঞাসাবাদের জন্য শীঘ্রই নতুন তারিখ দেবে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, তাঁকে ২৬ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তিনি সেদিন তদন্তকারী সংস্থার সামনে হাজির হবেন।
প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের দায়ের করা এফআইআরে প্রধান অভিযুক্ত সিসোদিয়া। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিসোদিয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কেজরিওয়ালের দাবি, তাঁর সরকারের আবগারি নীতির ওপর দায়ের করা মামলাটি ‘রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্র’ থেকে করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top