ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। জয় অব্যহত রাখলো সাব্রুম স্কুল। সোমবার সহজেই পরাজিত করলো ব্রজেন্দ্রনগর স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সাব্রুম স্কুল জয়লাভ করে ৭ উইকেটে। শুভ দাসের দুরন্ত ব্যাটিং সাব্রুম স্কুলের জয় সহজ করে দেয়। শুভ ঝড়ো অকর্ধশতরান করে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সাব্রুম স্কুলের দুই বোলার অর্পন মজুমদার (৩/১০) এবং অনুরাগ দাসের (৩/২০) দুরন্ত বোলিংয়ে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় ব্রজেন্দ্রনগর স্কুল। দল অতিরিক্ত খাতে যদি ৩৮ রান না পেতো তাহলে দলীয় স্কোর সম্ভবত ৭০ রানের গন্ডি পার হতো না। এছাড়া দলের পক্ষে শান্তু রাই ১৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং ত্রিশান দেবনাথ ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। সাব্রুম স্কুলের পক্ষে অর্পন এবং অনুরাগ ছাড়া মনোজিৎ দেবনাথ (২/১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম স্কুল ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের ওপেনার শুভ দাস শুরু থেকে ছিলো বিধ্বংসী মেজাজে। তার চওড়া ব্যাট থেকে রেহাই পায়নি বিপক্ষের কোনও বোলার। শুভ ২৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩ রান করে এবং শায়ন ভৌমিক ১৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যায়। ব্রজেন্দ্রনগর স্কুলের পক্ষে শান্তনু মজুমদার (২/৪৩) সফল বোলার।

অনূর্ধ্ব-১৫ লীগ ক্রিকেটে সাব্রুম স্কুলের জয় অব্যাহত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















