News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে চোরের দৌরাত্ম্য, ২ লক্ষ টাকার বাইক চুরি
Image

বিশালগড়ে চোরের দৌরাত্ম্য, ২ লক্ষ টাকার বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ ফের বাইক চোরের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গেছে বিশালগড়ে৷ সোমবার বিশালগড় থানাধীন সুতারমুড়া এলাকার মঞ্জীব দেববর্মার টিআর ০৭ এফ ৯১৭৯ নম্বরের ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের দামি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল৷বাইক চুরির ঘটনা কিছুদিন বন্ধ থাকলেও ফের বাইক চোরের দৌরাত্ম্য লক্ষ্য করা গেছে বিশালগড়ে৷ দীর্ঘদিন ধরেই বিশালগড়ের মানুষ চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল৷ বিশালগড় মহাকুমায় চোরের দল গবাদি পশু সহ বাড়িঘরে কিংবা দোকানপাটে এবং মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে৷ কিন্তু এই চুরির  ঘটনার সাথে যুক্ত মূল পান্ডাদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না বিশালগড় থানার পুলিশ৷  সোমবার বিশালগড় থানাধীন সুতারমুরা এলাকার মঞ্জীব দেববর্মার টিআর ০৭ এফ ৯১৭৯ নম্বরের ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের দামি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল৷ বাইকের মালিক মঞ্জীব দেববর্মা বিশালগড় থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে৷ বিশালগড় থানার পুলিশের কাছে বাইকের মালিক মঞ্জীব দেববর্মা অনুরোধ জানিয়েছেন পুলিশ যেন আইনের কৌশল অবলম্বন করে  চুরি যাওয়া বাইক উদ্ধার করে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top