News Flash

Image

প্রয়াত মোহনলাল দাসের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ সোমবার মোহনলাল দাসের স্মরণ সভা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সিপিআইএম সদর জেলা অফিসে অনুষ্ঠিত হয়৷ স্মরণ সভায় তফসিরে জাতির সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ স্মরণ সভার শুরুতেই নেতৃবৃন্দ প্রয়াত মোহনলাল দাস এর প্রতিকৃতিতে  পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ নেতৃবৃন্দ প্রয়াত মোহনলাল দাসকে একজন জনবিরোধী পার্টি নেতা হিসেবে আখ্যায়িত করেন৷ রাজ্যে সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি প্রয়াত মন্ত্রী অনিল সরকারের সহযোগী হিসেবে দীর্ঘদিন কাজ করে গেছেন৷ তিনি মৎস্যজীবী সংগঠন সহ কর্মচারী সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ মোহন লাল দাসের প্রয়াণে পার্টির অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তারা উল্লেখ করেন৷ এদিন  স্মরণ সভায়  বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন,বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্য এগিয়ে চলেছে৷ এই পরিস্থিতিতে প্রয়াত মোহন লাল দাসের দৃষ্টিভঙ্গি থেকে দলের কর্মী সমর্থকদের অনেক কিছু শেখার রয়েছে৷ যারা দলের হয়ে মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করছে তাদের মোহনলালের চরিত্র থেকে সার্বিক বিষয়টি শেখার রয়েছে৷ আর সেই সার্বিক বিষয় অনুসরণ করে মানুষের জন্য কাজ করলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সার্থক হবে বলে অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা৷ সোমবার মোহনলাল দাসের স্মরণ সভা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সিপিআইএম সদর জেলা অফিসে আয়োজিত স্মরণসভায় মোহন লাল দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিরোধী দলনেতা মানিক সরকার৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top