News Flash

  • Home
  • খেলা
  • রবি কুমারের হাত ধরে চরকবাইকে হারিয়ে উত্তর তাওখোমা জয়ী
Image

রবি কুমারের হাত ধরে চরকবাইকে হারিয়ে উত্তর তাওখোমা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। সহজ জয় পেলো উত্তর তাওখোমা স্কুল। ৯ উইকেটে পরাজিত করলো চরকবাই স্কুলকে। রবি কুমার নোয়াতিয়ার দুরন্ত বোলিংয়ে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। শনিবার বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রবি কুমারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় চরকবাই স্কুল। দলের পক্ষে দলনায়ক প্রীতম পাল ৫৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেনি। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রবি কুমার (‌৫/‌২০) এবং ‌রমেন দেববর্মা (‌৩/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে উত্তর তাউখোমা স্কুল ১০.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে আনন্দ সাধন নোয়াতিয়া ৩৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রানে এবং শিবা নোয়াতিয়া ৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া প্রীতম কুমার দেববর্মা ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। চরকবাই স্কুলের পক্ষে প্রীতম পাল ২৩ রান খরচ করে একমাত্র উইকেটটি পেয়েছে।‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top