News Flash

  • Home
  • খেলা
  •  জাতীয় স্তরে অংশগ্রহণকারী ক্রিকেটারদের নিয়ে সেমিনার
Image

 জাতীয় স্তরে অংশগ্রহণকারী ক্রিকেটারদের নিয়ে সেমিনার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। ক্রিকেটারদের বিলিং পদ্ধতি এখন থেকে অনলাইন মেথডে হবে। চলতি মরশুমে বিশেষ করে ২০২২-২৩ সেশনে পুরুষ ও মহিলা উভয় বিভাগে সিনিয়র, অনূর্ধ্ব ২৫, অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে ম্যাচ ফি ইত্যাদি প্রদান করা হবে অনলাইন বিলিং পদ্ধতিতে। এর জন্য খেলোয়াড়দের নির্দিষ্ট বিসিসিআই ওডিএমএস-এ লগইন করতে হবে। এ বিষয়ে খেলোয়াড়দের অবগত করানোর লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি রাজ্যের ক্রিকেটারদের নিয়ে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন একদিনের একটি সেমিনারের আয়োজন করেছে। বিশেষ করে এই বিষয়ে গাইড করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি, সোমবার এমবিবি স্টেডিয়ামে ক্লাব হাউজে সেমিনার অনুষ্ঠিত হবে। দুটি স্লটে এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রথম স্লট বেলা সাড়ে এগারোটা থেকে। পুরুষ বিভাগের সিনিয়র, অনূর্ধ্ব ২৫, অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টে খেলে আসা ক্রিকেটাররা এতে অংশ নেবে। বেলা দেড়টায় মহিলা বিভাগে সিনিয়র, অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটাররা উপস্থিত থাকতে বলা হচ্ছে। টিসিএ-র পক্ষ থেকে সচিব এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top