News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় দুইজন বাংলাদেশি সহ চৌদ্দজন রোহিঙ্গা আটক
Image

ত্রিপুরায় দুইজন বাংলাদেশি সহ চৌদ্দজন রোহিঙ্গা আটক

আগরতলা,১৮ ফেব্রুয়ারি(হি.স.) : ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশি সহ চৌদ্দজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে আটক করেছে সরকারি রেল পুলিশ।

জনৈক রেল পুলিশ কর্মী জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কিছু বাংলাদেশী ও রোহিঙ্গা আগরতলা রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্গা ক্সপ্রেস দিয়ে কলকাতা যাওয়ার উদ্দ্যেশে রওয়না দিবেন। সেই খবরের ভিত্তিতে শনিবার সকালে আগরতলা সরকারি রেল পুলিশ ও আরপিএফ জওয়ানরা উত পেতে বসে থাকে।আরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে রেলস্টেশনে কলকাতা যাওয়ার জন্য আসলে সন্দেহজনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয়পত্র থেকে ষ্পষ্ট হয়ে যায় তাঁরা রোহিঙ্গা। মোট ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুইজন বাংলাদেশী ,চৌদ্দজন রোহিঙ্গা এবং একজন দালালকে আটক করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন,তাঁদের বিরুদ্ধে মামল দায়ের করা হয়েছে এবং তাঁদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো জানিয়েছেন,চলতি মাসে এখনও পর্যন্ত ৩৩জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top