করিমগঞ্জ (অসম) ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় আসাম হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বছরের পরীক্ষা এবং আগামী ৩ মার্চ থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক পরীক্ষা করিমগঞ্জ জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের মাধ্যমিক শিক্ষা বিভাগের নির্দেশে বিদ্যালয়সমূহের পরিদর্শক এক বিজ্ঞপ্তি যোগে নোডাল অফিসার নিয়োগ করে দায়িত্ব সমঝে দিয়েছেন। এর দায়িত্বে রয়েছেন করিমগঞ্জের সমগ্র শিক্ষা অভিযানের জেলা প্রোগ্রাম অফিসার ও করিমগঞ্জের সেবা রিজিওনাল অফিসের মেম্বার সেক্রেটারি ড. কেএইচ সঞ্জীব কুমার সিং (যোগাযোগের নম্বর ৯৪৩৫৫৮৮৯৪২)। পাশাপাশি বিজ্ঞপ্তিতে কন্ট্রোলরুমের দায়িত্ব স্কুলসমূহের পরিদর্শকের কার্যালয়ের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেবাশিস দে (নম্বর ৯৪০১১৩০৫৬০) এবং আরএমএসএ ও সেবা রিজিওনাল অফিসের ইডিপি প্রিথুরঞ্জন নাথকে (নম্বর ৯৪৩৫১৭৫৪৮০) প্রদান করা হয়েছে।

করিমগঞ্জে সুষ্ঠুভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে নোডাল অফিসার ও কন্ট্রোলরুম কর্মীদের দায়িত্ব প্রদান
Tags:
Releated Posts
মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি
শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…
ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র
ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…
মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে
ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…
ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের
শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…


















