News Flash

  • Home
  • Uncategorized
  • ইশরাত জাহানের হত্যা মামলায় মুক্তি চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন গুজরাত পুলিশের
Image

ইশরাত জাহানের হত্যা মামলায় মুক্তি চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন গুজরাত পুলিশের

Gujrat Policeনয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : ইশরাত জাহানের হত্যা নিয়ে গুজরাতের একাধিক পুলিশের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই| অভিযোগ, ২০০৪ সালে ভুয়ো এনকাউন্টারে ইশরাত জাহানকে হত্যা করে গুজরাত পুলিশ| মুম্বই হামলায় অভিযুক্ত ডেভিড হেডলির বয়ানকে হাতিয়ার করে সেই মামলা থেকে মুক্তি চেয়ে এবার সুপ্রিমকোর্টে আবেদন করল গুজরাত পুলিশ| গুজরাত পুলিশের করা আবেদন গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত|
২৬-১১ হামলায় ষড়যন্ত্রকারী ডেভিড হেডলি এখন আমেরিকার শিকাগো শহরের জেলে বন্দি| সম্প্রতি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বই আদালতে ২৬-১১ হামলার বিষয়ে সাক্ষী দিয়েছে হেডলি| হেডলির বয়ানের উপর ভিত্তি করে একটি বিবৃতি প্রকাশ করেছিল মুম্বই আদালত| সেই বিবৃতিতে বলা হয়েছে, ২৬-১১ মুম্বই হামলার মূলচক্রী ডেভিড হেডলি জানিয়েছে যে ২০০৪ সালের জুন মাসে ইশরাত জাহানসহ যে চারজনের মৃতু্য হয়েছিল তারা সকলেই সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তইবার সদস্য| পাকিস্তানের জঙ্গি সংগঠন গুজরাতের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য ওই চারজনকে নিয়োগ করা হয়েছিল| হেডলির বয়ানের ভিত্তিতে এখন সেই মামলা থেকে মুক্তি চাইছে গুজরাত পুলিশ| পুলিশের করা আবেদনের দ্রুত নিষ্পত্তি চেয়ে আদালতে জরুরি শুনানির আবেদন করেছেন আইনজীবী এমএল শর্মা| সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি ইউইউ ললিতের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top