News Flash

Image

দুটি বুথে পুন: ভোটের খারিজ নির্বাচন কমিশনের

আগরতলা,১৮ ফেব্রুয়ারি (হি.স.): বিধানসভা নির্বাচনে দুটি বুথে পুনরায় ভোটের জন্য দাবি উঠেছিল।অবজারভার ওই দুটি বুথে ওয়েব কাস্টিং খতিয়ে দেখে রিপোর্ট দিয়েছে যে কোন ধরণের রাজনৈতিক সন্ত্রাস বা যান্ত্রিক গোলযোগ হয়নি।তাই নির্বাচন কমিশন ওই দুটি বুথে পুনরায় ভোটের দাবি খারিজ করে দিয়েছে।আজ রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিক সম্মলনের করে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে।

এদিন তিনি আরো জানান ,ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ইভি এম ভোট পড়েছে ৮৭.৭৬ শতাংশ এবং এখন পর্যন্ত পোস্টাল ব্যালেট সহ ভোটের হার ৮৯.৯৫ শতাংশ।

তিনি আরো বলেন ,নির্বাচনের দিন ত্রিপুরায় সমস্ত ভোট কেন্দ্রে ২০০ মিটারের মধ্যে কোনো রাজনৈতিক ঘটনা সংঘটিত হয় নি তার রিপোর্টও নির্বাচন কমিশন কে দেওয়া হয়েছে। কিন্তু ভোট কেন্দ্রের বাইরে রাজনৈতিক দলের মধ্যে ৫ টি ঘটনা নির্বাচনের দিন সংঘটিত হয়েছেন।তার মধ্যে তদন্তে জানা যায় একজন ভোটের অন্য ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করেছে। ফলে ওই ঘটনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাথে তিনি আরো জানিয়েছেন ,বিধানসভা নির্বাচনে ৩২ মাতাবাড়ি ও ১৭ গোলাখাটি কেন্দ্রে দুইটি বুথে পুনরায় ভোটের জন্য দাবি উঠেছিল।অবজারভার ওই দুটি বুথে ওয়েব কাস্টিং খতিয়ে দেখে রিপোর্ট দিয়েছে যে কোন ধরণের রাজনৈতিক সন্ত্রাস বা যান্ত্রিক গোলযোগ হয়নি।তাই নির্বাচন কমিশন ওই দুটি বুথে পুনরায় ভোটের দাবি খারিজ করে দিয়েছে।

নির্বাচনের দিন ধলাই,দক্ষিণ ,উত্তর জেলায় কোনো রাজনৈতিক ঘটনা ঘটে নি। খোয়াই জেলায় সিঙ্গিছড়ায় একটি ,গোমতী জেলায় দুইটি ,ঊনকোটি জেলায় দুইটি, কুমারঘাটে দুইটি এবং পশ্চিম ত্রিপরায় দুইটি রাজনৈতিক হিংসা সংঘটিত হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top