News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের বাজারিছড়ায় ‘ওএন‌জি‌সি’ ও ‘ইলেকশন ডিউটি’ স্টিকার সাঁটা স্করপিও থেকে বাজেয়াপ্ত প্রায় ৫৩ লক্ষ টাকার গাঁজা
Image

করিমগঞ্জের বাজারিছড়ায় ‘ওএন‌জি‌সি’ ও ‘ইলেকশন ডিউটি’ স্টিকার সাঁটা স্করপিও থেকে বাজেয়াপ্ত প্রায় ৫৩ লক্ষ টাকার গাঁজা

বাজা‌রিছড়া (অসম), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়ায় ‘ওএন‌জি‌সি’ ও ‘ইলেকশন ডিউটি’ স্টিকার সাঁটা একটি স্করপিও থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় ৫৩ লক্ষ টাকার গাঁজা।

বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎ কুমার বরা জানান, লোয়াইর‌পোয়া ব্ল‌কের হা‌তি‌খিরা গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর লাইনে কর্মকার পদবীর জনৈক ব্যক্তির বা‌ড়ির উঠো‌নে ত্রিপুরার রেজিস্ট্রিকৃত টিআর ০৩ ডি ০৪১৫ নম্বরের একটি স্করপিও কয়েকদিন ধরে ছিল। তা দেখে স্থানীয় কতিপয়ের সন্দেহ হয়। সন্দেহের বশে তাঁরা খবর দেন থানায়। খবর পেযে শুক্রবার থানা থেকে এসআই ঘনশ্যাম লোচন, পুলিশকর্মী রিংসেকরিল চড়াই, অমল আঁকুড়া, বিজু চড়াইরা গিয়ে গাড়িতে তালাশি চালিয়ে ৫৩ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করেছে পু‌লি‌শের দল। গা‌ড়ি‌টির সম্মুখভা‌গে উইন্ডোশিল্ড গ্লাসে ওএন‌জি‌সি এবং ইলেকশন ডিউটির দু‌টি স্টিকার সাঁটা ছিল।

গাড়িটির দরজা খু‌লে তালাশি চালিয়ে সিটের নীচে সারিবদ্ধভা‌বে ঢেকে রাখা আছে ৫৩টি শুক‌নো গাঁজার প্যাকেট। সেগুলো উদ্ধার করে ওজন করে দেখা যায় প্রতি‌টি প্যাকে‌টে দশ কে‌জি ক‌রে মোট পাঁচ কুইন্টাল ৩০ কে‌জি গাঁজা। কে‌জি-প্রতি দশ হাজার টাকা ক‌রে বাজেয়াপ্তকৃত গাঁজাগু‌লোর বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ টাকা হবে।

ওসি চিরঞ্জিৎ কুমার বরা জানান, তাঁদের প্রাথমিক তদন্তে গাড়িতে সাঁটা ওএনজিসি ও ইলেকশন ডিউটি এবং রেজিস্ট্রেশন নম্বর ভু‌য়ো ব‌লে ধরা প‌ড়ে‌ছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কাউকে এখনও আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি, জানান তিনি। পুলিশের ধারণা, সদ্যসমাপ্ত ত্রিপুরা নির্বাচ‌নের সম‌য় এই গাড়ি‌কে কা‌জে লা‌গি‌য়ে বিপুল প‌রিমাণের নেশা সামগ্রী পাচার ক‌রছে মাদক কারবারিরা। ওসি জানান, গাঁজা পাচারের সঙ্গে কয়েকজন যুব‌কের নাম তাঁদের হাতে এসেছে। তবে তদ‌ন্তের স্বা‌র্থে এদের নাম খোলসা করেননি তিনি।

Releated Posts

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top