News Flash

  • Home
  • দেশ
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১১৭
Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১১৭

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : করোনা ভাইরাস এখনও কতটা সক্রিয় তা জানতে দেশজুড়ে বর্জ‌্য ও পয়ঃপ্রণালীর জলের সমীক্ষা শুরু হচ্ছে। সমীক্ষা করছে কেন্দ্রীয় স্বাস্থ‌্যমন্ত্রক। সম্প্রতি নীতি আয়োগ কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অংশ নিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ‌্যমন্ত্রী। হাঁচি, কাশি থেকে করোনা ভাইরাস ছড়ায়। আবার সর্দি-থুতু অথবা মানবদেহের রসের মধে‌্য তা বহাল তবিয়তে বেঁচে থাকে। পরীক্ষায় অন্তত এমনটাই ধরা পড়েছে। তাই পশ্চিমবঙ্গ-সহ দেশের সব রাজ‌্যে বর্জ‌্য নিকাশি জলের সমীক্ষা শুরু হবে।শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১১৭ জন। সুস্থ হয়েছেন ১১২ জন। করোনা অ্যাকটিভ কেস ৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪৬,৮৪,৭৭৫। মৃত্যু হয়েছে ৫,৩০,৭৫৭ জনের। সুস্থ হয়েছেন ৪,৪১,৫২,১৫১ জন। করোনা অ্যাকটিভ কেস ১,৮৬৭।
পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১,১৮,৮০২। মৃত্যু হয়েছে ২১,৫৩৩ জনের। সুস্থ হয়েছেন ২০,৯৭,২৩১ জন। করোনা অ্যাকটিভ কেস ৩৮।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top