News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি মেয়র নির্বাচনে ভোট দিতে পারবেন না মনোনীত সদস্যরা, রায় সুপ্রিম কোর্টের
Image

দিল্লি মেয়র নির্বাচনে ভোট দিতে পারবেন না মনোনীত সদস্যরা, রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লি মেয়র নির্বাচনে ভোট দিতে পারবেন না মনোনীত সদস্যরা। আজ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানিয়ে দিয়েছে, দিল্লির মেয়র নির্বাচনে উপরাজ্যপালের মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন না। শীর্ষ আদালতের রায়ে যেমন অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তেমনই অস্বস্তিতে পড়েছে বিজেপি।

গত ডিসেম্বরে দিল্লি পুরসভার নির্বাচনে হেরে যায় বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মেয়র নির্বাচনের আগে বিজেপি ঘনিষ্ঠ ১০ জনকে অল্ডারম্যান হিসেবে মনোনীত করেন উপ-রাজ্যপাল বিনয় সাক্সেনা। তিন তিন বার মেয়র নির্বাচনের জন্য বৈঠক ডাকা হলেও আপ ও বিজেপি কাউন্সিলরদের গোলমালের জেরে রাজধানীর মহানাগরিক নির্বাচিত করা যায়নি।
এর পরেই মেয়র নির্বাচন নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন আপের মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়। আদালতের নজরদারিতে মেয়র পদে নির্বাচনের দাবি জানান তিনি। ওই মামলার শুনানি শেষে এদিন শীর্ষ আদালত জানিয়ে দেয়, ‘মেয়র পদের ভোটাভুটিতে উপরাজ্যপালের মনোনীত সদস্যরা অংশ নিতে পারবেন না।’

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top