News Flash

Image

মাথাভাঙ্গায় পাটের গুদামে আগুন

মাথাভাঙ্গা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা ১-এর পচাগড় গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি সংলগ্ন এলাকায় পাটের গুদামে আগুন। শুক্রবার স্থানীয় সন্দীপ দাস নামে এক ব্যক্তির পাটের গুদামে আগুন লাগে।

সন্দীপবাবু জানান, উনুনের আগুন থেকে কোনওভাবে হয়তো পাট রাখার ঘরে আগুন লেগে যায়। গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখে চিৎকারে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় মাথাভাঙ্গা দমকলকেন্দ্র এবং পুলিশে। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড়শো মন পাট রাখা ছিল গুদামে। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান সন্দীপবাবু। তবে উনুন থেকেই আগুন না অন্য কোনওভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

‘নারী কারও সম্পত্তি নন, তাঁরা নিজেদেরই’, ‘মনুস্মৃতি মানসিকতা’ নিয়ে রাহুলের তীব্র আক্রমণ

পুনে, ২২ আগস্ট (আইএএনএস): নারীরাই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর তীব্র সমালোচনা করলেন…

ByBySandeep Biswas Aug 22, 2026

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top