News Flash

  • Home
  • খেলা
  • কলকাতায় ত্রিপুরার মমতার স্বর্ণজয় মাস্টার্স অ্যাথলেটিক্সের সমাপ্তি আজ
Image

কলকাতায় ত্রিপুরার মমতার স্বর্ণজয় মাস্টার্স অ্যাথলেটিক্সের সমাপ্তি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। ত্রিপুরা দলের পদক জয় অব্যাহত রয়েছে। মিতালী, লাকি আজও পদক পেয়েছেন। তবে সেটি স্বর্ণপদক নয়, রিলে দৌড়ে রৌপ্য পদক পেয়েছে ৩৫ ততোর্ধ্ব বিভাগে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ৪৩ তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে ত্রিপুরা দল তিনটি স্বর্ণপদক, একটি রৌপ্য পদক ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে মোট পাঁচটি পদক পেয়েছে। এ পর্যন্ত ত্রিপুরা দলের ঝুলিতে আটটি স্বর্ণপদকসহ মোট ১৪ টি পদক এসেছে। আজ ৩০-৩৫ বছর বিভাগে লিটন দেববর্মা হার্ভেলসে স্বর্ণপদক পেয়েছে। এছাড়া, জেভলিন থ্রো-তে দেবাশীষ মজুমদার ৪০-৪৫ বছর বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। তবে দারুন রেজাল্ট করেছে মমতা নাথ, পোল-ভল্টে ৩৫-৪০ বছর বিভাগে সবাইকে ছাপিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে। মহিলা বিভাগে রিলে দৌড়ে লাকি রায়, মমতা নাথ, দেবী রানী দাস ও মিতালী দেবনাথের টিম দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পেয়েছে। ত্রিপুরা দলের বরীষ্ঠ অ্যাথলেট ৭০ উর্ধ্ব মহিলা বিভাগে শেফালী বর্ধন লং জাম্প ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়ে বেশ প্রশংসা  কুড়িয়েছে। আগামীকাল প্রতিযোগিতার পঞ্চম তথা শেষ দিনে আশা করা যাচ্ছে রাজ্য দলের ঝুলিতে আরো কিছু পদক আসবে। রাজ্য দলের ম্যানেজার অমিয় কুমার দাস এ খবর জানিয়ে রাজ্য দলের সাফল্যে সকলেই খুশি বলে জানিয়েছেন।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top