News Flash

  • Home
  • বিদেশ
  • গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৬৪৯ জন
Image

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৬৪৯ জন

ওয়াশিংটন, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৪৯ জন। এ নিয়ে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৯৮৩ জনে। পাশাপাশি একই সময়ে মারা গেছেন ৬৮৩ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৩ হাজার ৫৯৫ জনে। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৬ হাজার ৩৯৪ জন। আর মৃত্যু হয়েছিল ৩৬৯ জনের। অর্থাৎ করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে। বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

করোনা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৬৬২ জন ব্রাজিলে। আর তৃতীয় সর্বোচ্চ ১২ হাজার ৬৮৪ জন আক্রান্ত হয়েছেন তাইওয়ানে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুও হয়েছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন। এদিকে মৃত্যুর দিক থেকে দ্বিতীয়স্থানে রয়েছে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৩ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৮৮ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।

Releated Posts

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে…

ByByNews Desk Aug 3, 2026

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top