News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়ি সেল টেক্স অফিসের শৌচালয়ে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ
Image

চুরাইবাড়ি সেল টেক্স অফিসের শৌচালয়ে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ষাট উর্ধ ব্যক্তির৷ ঘটনা চুরাইবাড়ি থানা এলাকার সেলটেক্স কমপ্লেক্সের ভেতরে৷জানা যায় চুরাইবাড়ি থানা এলাকার সেলটেক্স কমপ্লেক্সের ভেতরে একটি শৌচাগারে বছর দেড়েক ধরে কর্মরত ছিল মতি দাস নামের ওই বৃদ্ধ৷ মৃত বৃদ্ধের বাড়ি ঊনকোটি জেলার ফটিকরায় এলাকায়৷ প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও সে খাবার সেরে সেখানে একটি রুমে ঘুমিয়ে পড়ে৷ বুধবার সকালে সে ঘুম থেকে না ওঠায় লোকজনরা ইনচার্জ বিজয় কুমার সিং- কে ফোন করেন৷ তিনি বারোটা নাগাদ ধর্মনগর থেকে ছুটে আসেন৷ শৌচাগারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন সে বিছানায় শুয়ে আছে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে ধারনা করা হচ্ছে৷ সঙ্গে  সঙ্গে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়৷ ছুটে আসে থানার পুলিশ৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top