News Flash

Image

নতুনবাজারে হাতির আক্রমণে নিহত মাহুত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷  হাতির আক্রমণের মৃত্যু হল এক মাহুতের৷ ঘটনা মঙ্গলবার নতুন বাজার থানাধীন চেলাগাং গ্রামের নিউ ধনেশ্বর পাড়ায়৷  নিহত মাহুতের নাম হাসুলা মিয়া ওরফে ওতু,  বয়স ৫০৷ বাড়ি উদয়পুর তুলামুড়া৷ এলাকাবাসী মারফত পুলিশের কাছে খবর আসে চেলাগাং নিউ ধনেশ্বর পাড়ায় একটি হাতি তার নিজের মাহুতের উপর  আক্রমণ চালায়৷ হাতির আক্রমণে মাহুত রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছে বলে খবর পেয়ে পুলিশ দমকল বাহিনীকে খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে হাতির মাহুত হাসুলা মিয়ার রক্তাক্ত দেহটি উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেয়৷ বনদপ্তর সূত্রে খবর আক্রমণকারী ওই হাতিটি আগেও দুটি দুর্ঘটনা ঘটিয়েছিল৷ মঙ্গলবারে হাতির আক্রমণে মাহুতের নিহত হবার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়৷

Releated Posts

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top