News Flash

  • Home
  • দেশ
  • ডালখোলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার
Image

ডালখোলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার

ডালখোলা, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি বুধবার সকালের।

জানা গিয়েছে, বুধবার ওই এলাকার বোরহা নিয়ামতপুরে একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি বেশ কিছুদিন থেকে বোরহা এলাকায় মানসিক ভারসাম্যহীন আনুমানিক বছর ৩৫ এর এক যুবক ঘোরাফেরা করছিল। এদিন সকালে ওই যুবকের দেহ পুকুরের জলে ভাসতে দেখা যায়। ডালখোলা থানার ওসি বিশ্বনাথ মিত্র জানান, দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে।

Releated Posts

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top