News Flash

Image

বাধারঘাটে বিজেপি পার্টি অফিসে হামলা

আগরতলা, ৮ ফেব্রুয়ারী (হি.স) : মঙ্গলবার গভীর রাতে বাধারঘাটে বিজেপির পার্টি হামলা চালিয়েছে দুষ্কৃতিরা।পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে দলীয় পতাকায়।বিজেপির কর্মীদের অভিযোগে বাম-কংগ্রেসের দুষ্কৃতিরা হামলা চালিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রাথী মীনা রানি সরকার জানান,মঙ্গলবার গভীর রাতে বাধারঘাট কেন্দ্রের অন্তর্গত হঠাৎ বাজারের ৬৮ নং বিজেপি নির্বাচনী বুথ অফিসে তান্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। পার্টি অফিস ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় বিজেপির দলীয় পতাকায়। তিনি অভিযোগ করেন, গতকাল রাতে হঠাৎ বাজারে বাম – কংগ্রেসের জনসভা ছিল।জনসভার শেষে বাড়ি যাওয়ার সময় গভীর রাতে বাম-কংগ্রেসের দুষ্কৃতিরা বিজেপি পার্টি অফিসের তালা ভাঙে তছনছ করে দিয়েছে।ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বিগত ২৫ বছর ধরে সিপিআইএম সন্ত্রাসের রাজ চালিয়ে আসছে।এবারো ভয়ে ভীত হয়ে তাঁরা পার্টি অফিস ভাঙচুর করছে বলে দাবি জানান তিনি।

Releated Posts

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top