News Flash

Image

গোয়ালপাড়ায় অসম রাজ্য কৃষক সম্মেলন সম্পন্ন

গোয়ালপাড়া (অসম) ৭ ফেব্রুয়ারি (হি.স.) : অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠন (এআইকেকেএমএস)-এর উদ্যোগে সম্প্রতি অসমের গোয়ালপাড়া জেলায় অসম রাজ্য কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রত্যেক জেলা থেকে কৃষক প্রতিনিধিরা যোগদান করেন। গোয়ালপাড়া জেলা সদরের ভালুকডুবি স্কুলের মাঠে আয়োজিত প্রকাশ্য সমাবেশে প্রায় দু-হাজারের বেশি সংখ্যক জনতা অংশগ্রহণ করেছেন।

প্রকাশ্য সমাবেশে ভাষণ দিয়েছেন এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সভাপতি এবং দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের মূল সংগ্রামী মঞ্চ ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র অন্যতম আহ্বায়ক সত্যবানজি এবং এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ, সম্মেলনের আমন্ত্রিত অতিথি এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস।

সমাবেশের প্রধান বক্তা সত্যবানজি তাঁর বক্তব্যে দিল্লিতে দীর্ঘ ১৩ মাসের টানা কৃষক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজে এআইকেকেএমএস-এর কষ্টসাধ্য এবং সংগ্রামী ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া এআইকেকেএমএসঃএর ভ্রাতৃ-সংগঠনগুলো যেমন ছাত্র সংগঠন এআইডিএসও, যুবসংগঠন এআইডিওয়াই ও মহিলা সংগঠন এআইএমএসএস, শ্রমিক সংগঠন এআইইউটিইউসি এবং মেডিক্যাল সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার। এ সব সংগঠন সক্রিয়ভাবে আন্দোলনকে সংগঠিত ও দীর্ঘস্থায়ী করতে যে সাহায্য করেছে তা বলার অপেক্ষা রাখে না।
এছাড়া এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা পরিচালিত অসম সরকার বাল্যবিবাহ বন্ধের নামে যে অমানবিক পদক্ষেপ গ্রহণ করেছে তা চূড়ান্ত হৃদয়হীনতা-প্রসূত কার্যকলাপ বলে অভিহিত করে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অসম সরকারের এ-ধরনের নিষ্ঠুর এবং স্বৈরাচারী পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে বলে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এছাড়া ভাষণ দিয়েছেন, এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ এবং রাজ্য সম্পাদক সুরতজামান মণ্ডল। সভায় পৌরোহিত্য করেন এআইকেকেএমএস-এর রাজ্য সভাপতি কান্তিময় দেব। সারাদিনব্যাপী প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত হয় গোয়ালপাড়ার গান্ধীভবনে। প্রতিনিধি সভার শুরুতে রক্ত পতাকা উত্তোলন করেন এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সভাপতি সত্যবানজি। শহিদ বেদীতে মাল্যদান করেন সত্যবানজি সহ শংকর ঘোষ, কান্তিময় দেব ও সুরুজ্জামান মণ্ডল।
সংগঠনের সংগীত গোষ্ঠী কর্তৃক উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অধিবেশনের কাজ শুরু হয়। প্রতিনিধি অধিবেশনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন রাজ্য সম্পাদক সুরতজামান মণ্ডল। সম্পাদকীয় প্রতিবেদনের উপর প্রতিনিধিদের আলোচনার পর এই সম্পাদকীয় প্রতিবেদন সভায় গৃহীত হয়। তার পর অধিবেশনে আরও চারটি প্রস্তাব রাখা হয়। কৃষক ও কৃষি সমস্যার উপর মূল প্রস্তাব পেশ করেন অরুণাংশু ভট্টাচার্য, কৃষকদের এমএসপির উপর দ্বিতীয় প্রস্তাব উত্থাপন করেন হাবিবুর রহমান, নদীবাঁধ ভঙ্গের উপর তৃতীয় প্রস্তাব উত্থাপন করেন মতিউর রহমান মণ্ডল এবং বিদ্যুৎ আইন ২০২০-এর বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করেন পরেশ দত্ত। এই প্রস্তাবগুলির সমর্থনে বক্তব্য পেশ করেন যথাক্রমে আব্দুলগনি মোল্লা, রফিক মণ্ডল, আব্দুল হামিদ এবং শিশির কাকতি।

সভায় প্রস্তাবগুলি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সর্বশেষে এআইকেকেএমএস-এর নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে। সুরতজামান মণ্ডলকে সভাপতি এবং আব্দুলগনি মোল্লাকে সম্পাদক করে ৪১ জনের এক শক্তিশালী রাজ্য কমিটি গঠিত হয়। নতুন রাজ্য কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল প্রতিনিধিকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী দিনে অসমে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য নতুন কমিটির পক্ষ থেকে অঙ্গীকার গ্রহণ করা হয় এবং অসমের মাটিতে যথার্থ কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য সকল প্রতিনিধিকে সমস্তপ্রকার সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানানোর মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top