News Flash

Image

করিমগঞ্জে চুরি যাওয়া অটো রিকশা উদ্ধারের দাবিতে অনশন অবস্থান যুবকের

করিমগঞ্জ (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : চুরি যাওয়া অটো রিকশা উদ্ধারের দাবিতে করিমগঞ্জে অনশন অবস্থানে বসেছেন জনৈক যুবক এবং তাঁর নিকটাত্মীয়ারা। বিগত আট দিন আগে রাতের অন্ধকারের নিজের বাড়ি থেকে চুরি হয় অটো রিকশা। এ বিষয়ে করিমগঞ্জের সদর থানায় এজাহার দায়ের করা সত্ত্বেও আট দিন অতিক্রান্ত হলেও কোনও ধরনের সন্ধান মেলেনি। তাছাড়া কোনও ধরনের পুলিশের তদন্তের তৎপরতাও দেখা যায়নি। যার দরুন বাধ্য হয় অনশন অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছেন করিমগঞ্জের মাইজগ্রাম বিস্কুটগ্রামের পাপলুরঞ্জন দাস এবং তাঁর নিকটাত্মীয়ারা।

সোমবার অফিসপাড়ার ধরনা শেডে অনশনে বসে মাইজগ্রাম বিস্কুটগ্রামের পাপলু দাস জানান, গত আট দিন আগে এএস ১০ এসি ৯০৬৪ নম্বরের অটো রিকশাটি তাঁর বাড়ি থেকে চুরি হলে সঙ্গে সঙ্গে তাঁরা এ বিষয়ে এজাহার দায়ের করেন থানায়। করিমগঞ্জের সদর থানায় সি/এন/৭৭/২৩ নম্বরের মামলা রেজিস্টার হয়েছে। কিন্তু কোনও ধরনের পুলিশি তদন্তের অগ্রগতি না পাওয়ার দরুন বাধ্য হয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। বলেন, আজ প্রথমদিন তাঁরা এ বিষয়ে অবস্থানে বসেছেন। এ ব্যপারে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন বলেও জানান তিনি।

Releated Posts

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top