News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দ্রজ্যোতি ভট্টাচাৰ্যকে ‘সিলেটি রত্ন অ্যাওয়ার্ড’ সিলেটি ফোরাম ট্রাস্টের
Image

করিমগঞ্জের শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দ্রজ্যোতি ভট্টাচাৰ্যকে ‘সিলেটি রত্ন অ্যাওয়ার্ড’ সিলেটি ফোরাম ট্রাস্টের

করিমগঞ্জ (অসম) ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের পক্ষ থেকে এবার ‘সিলেটি রত্ন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে করিমগঞ্জের অবসরপ্ৰাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দ্রজ্যোতি ভট্টাচাৰ্যকে। সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন সংস্থার কর্মকর্তারা।

উল্লেখ্য চন্দ্রজ্যোতি ভট্টাচার্যের জন্ম ১৯৩৮ সালে। তাঁর আদি নিবাস বাংলাদেশের পঞ্চখণ্ডে। চন্দ্রজ্যোতি ভট্টাচাৰ্য একজন বহুমুখী প্রতিভার অধিকারী। সফল শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ হিসাবেও বরাক উপত্যকাবাসীর কাছে সুপরিচিত। কর্মজীবনে তিনি করিমগঞ্জ নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক ছিলেন। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদেও ছিলেন তিনি। তাছাড়া আকাশবাণী শিলচর, শিলচর দূরদর্শন কেন্দ্রের ফুটবল এবং ক্রিকেট খেলার একজন ভাষ্যকারের ভূমিকাও পালন করেছেন। বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাঁকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারও দেওয়া হয়েছিল।

সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের পক্ষ থেকে করিমগঞ্জ নীলমণি রোডের বাসভবনে গিয়ে তাঁর হাতে ‘সিলেটি রত্ন অ্যাওয়ার্ড’ প্রদানকালে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সিলেটি ফোরামের করিমগঞ্জ শাখার রাজেশ দাস, মুক্তি ভট্টাচার্য দে, রাজদীপ চৌধুরী, অমিতাভ চৌধুরী।

Releated Posts

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top