News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে ছোটদের ক্রিকেট ফাইনালে আজ ইয়ুথ-হালহুলি
Image

কমলপুরে ছোটদের ক্রিকেট ফাইনালে আজ ইয়ুথ-হালহুলি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। কমলপুরে আয়োজিত অনূর্ধ্ব ১৩ খুদেদের ক্রিকেট টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। আগামীকাল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। খেলবে ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার এবং হালহুলি সিনিয়র বেসিক স্কুল দল। কমলপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। শনিবার প্রথম সেমিফাইনালে ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার ৪ উইকেটের ব্যবধানে মোহনপুর ক্রিকেট একাদশকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। রবিবারে, দ্বিতীয় সেমিফাইনালে হালহুলি সিনিয়র বেসিক স্কুল ১৭ রানের ব্যবধানে ছাত্র সংঘকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। হালহুলি স্কুল গ্রাউন্ডে রবিবার ম্যাচ শুরুতে হালহুলি সিনিয়র বেসিক স্কুল প্রথমে ব্যাটিং এর সুযোগ পায়। ২২.১ ওভার খেলে ৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ভূপেন্দ্র কুমার সর্বাধিক ৩৪ রান পায়। ছাত্র সংঘের শহীদ হোসেন তিনটি উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে ছাত্রসংঘ ২১.৪ ওভার খেলে ৮১ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে আবু সুলতান সর্বাধিক ১৯ রান পায়। হালহুলি স্কুলের প্রিয়াস দাস ১৪ রান দিয়ে ৪টি উইকেট দখল করে ছাত্র সংঘকে নক আউট করে দেয়।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top