News Flash

  • Home
  • খেলা
  • দ্বীপের শতক, অর্পণও দুর্দান্ত নেতাজি স্কুলের শচীন্দ্রলাল জয়
Image

দ্বীপের শতক, অর্পণও দুর্দান্ত নেতাজি স্কুলের শচীন্দ্রলাল জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। রানের পাহাড়ের নীচে চাপা পড়লো শচীন্দ্রলাল বিদ্যানিকেতন স্কুল। ২৮৯ রানের বড় ব্যবধানে জয় পেলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। দ্বীপ জয় গুরু বিশ্বাসের শতরান, দ্বীপ দে-‌র অর্ধশতরান এবং অর্পন ভট্টাচার্যর অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে। রাজ্য ক্রিকেট সংস্থা সদর আন্ত:‌ স্কুল অনূর্ধ্ব-‌১৭ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ব্যাটসম্যানদের ব্যাটিং তান্ডবে কার্যত দিশেহারা হয়ে পড়ে শচীন্দ্রলাল বিদ্যানিকেতন স্কুলের বোলাররা। ওই স্কুলের বোলারদের অনেকটা নীচু মানে নামিয়ে এনে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। দল নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে বিশাল ৪০৭ রান করে। যা এবারের আসরে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ রান। ম্যাচের প্রথম ওভার থেকেই ঝড়ো গতিতে ব্যাট করতে থাকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ব্যাটসম্যান-‌রা। আর এতে মূখ্য ভূমিকা নেয় দ্বীপ জয়। মাত্র ৬১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১১ রানের ঝড়ো ইনিংস উপহার দেয় দ্বীপ রাজ। যা এবারের আসরের দ্রুততম শতরান। এছাড়া দলের পক্ষে দ্বীপ দে ৪৫ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪, প্রসেনজিৎ সাহা ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, অর্পন ভট্টাচার্য  ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, রুদ্র সেনগুপ্ত ৩৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং সূর্য দাস ১৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৭০ রান। শচীন্দ্রলাল বিদ্যানিকেতন স্কুলের পক্ষে রাজেশ মিঁয়া (‌২/‌৫৬), আরমান আহমেদ (‌২/‌৮৬) এবং সূজয় দাস (‌২/‌৮৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে পাহাড় সমান রানের নীচে চাপা পড়ে যায় শচীন্দ্রলাল বিদ্যানিকেতন স্কুল। দল মাত্র ১১৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজেশ মিঁয়া ৪২ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪০ এবং মৃণাল হুসেন ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। ‌‌‌নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষে অর্পণ ভট্টাচার্য (‌৩/‌২০),স্পন্দন বনিক (‌২/‌১৭) এবং সূর্য দাস (‌২/‌২১) সফল বোলার।‌‌‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top