News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয় বিধানসভা নির্বাচন : কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা বিজেপি-প্রার্থী এএল হেকের
Image

মেঘালয় বিধানসভা নির্বাচন : কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা বিজেপি-প্রার্থী এএল হেকের

শিলং, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মেঘালয় বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী বিজেপি-প্রার্থী আলেক্সজান্ডার লালু হেক (এএল হোক)। আজ তিনি রাজধানী শিলং শহরে অবস্থিত উপজাতি সংরক্ষিত ১৪ নম্বর পাইথরুমখ্রা আসনে বিজেপি-প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

আজ কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে খোলা বলেরো পিকআপ ভ্যান সহযোগে বিশাল মিছিল করে তিনি জেলাশাসক তথা জেলা রিটাৰ্নিং অফিসারের হাতে তাঁর মনোনয়নপত্র পেশ করেছেন। এদিকে, খোলা বলেরো গাড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রী এবং দলীয় প্রার্থী এএল হেক দু হাত তুলে জনতার উদ্দেশ্যে অভিবাদন জানান। মুখে মুহুর্মুহু ‘ভারত মাতা-কি জয়’ধ্বনীও দিয়েছেন তাঁরা।

মনোনয়ন পেশ করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জীতেন্দ্র সিং এবং প্রার্থী এএল হেক বলেন, মেঘালয়ে কনরাড সাংমা নেতৃত্বাধীন এনপিপি সরকার দুর্নীতিতে ডুবে গেছে। দুর্নীতিগ্রস্ত এনপিপি-কে উৎখাত করতে রাজ্যের মানুষ পণ নিয়েছেন। এবার বিজেপির নেতৃত্বেই সরকার গঠন হবে, দৃঢ়তার সঙ্গে বলেন তাঁরা। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের উন্নত বিকশিত মেঘালয় গড়তে বাধা হয়ে দাঁড়িয়েছে এনপিপি। তাই এই সরকারকে হটাতে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন রাজ্যের জনতা।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top