News Flash

  • Home
  • খেলা
  • সৌরভ, সুভাষের পারফরম্যান্স দুর্দান্ত সাব্রুমকে হারিয়ে মোহনপুর চ্যাম্পিয়ন
Image

সৌরভ, সুভাষের পারফরম্যান্স দুর্দান্ত সাব্রুমকে হারিয়ে মোহনপুর চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। সুভাষ চক্রবর্তীর ঘূর্ণিতে কুপোকাৎ সাব্রুম। মতি ত্রিপুরার বোলিং দাপট মোহনপুরের ব্যাটার্সরা কিছুটা রুখে দিয়েছে। তবে ম্যাচের হিরো মোহনপুরের সৌরভ দাস। অপরাজিত ৮৩ রান, তাও ৬৭ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ছটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। মূলতঃ সৌরভের স্বপ্নের ইনিংস মোহনপুরকে এবারের রাজ্য সিনিয়র প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়েছে। সাব্রুমকে এবারও রানার্স ট্রফিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। রাজ্য সিনিয়র প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মোহনপুর মহকুমা ক্রিকেট দল আগামী বছর যথারীতি এলিট গ্রুপে খেলবে। প্লেট গ্রুপের খেতাবি লড়াই আজ, শনিবার মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস দিতে মোহনপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত পঞ্চাশ ওভার শেষ হওয়ার তিন বল বাকি থাকতে মোহনপুর সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌরভের অপরাজিত ৮৩ রানের পাশাপাশি ওপেনার দেবাংশু দত্তের ৪৫ রান, অধিনায়ক সমীর দেববর্মার ৩১ রান, আকাশ দেবের ২৩ রান এবং মিঠন সরকারের ২১ রান উল্লেখযোগ্য। সাব্রুমের সৌরভ চক্রবর্তী ৪১ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, মতি ত্রিপুরা ও নরেন্দ্র ত্রিপুরা দুটি করে এবং সুমিত ত্রিপুরা ও বাপ্পি দেবনাথ একটি করে উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে সাব্রুমের ব্যাটার্সরা শুরুতেই হোঁচট খায়। দলীয় ১৮ রানের মাথায় তাদের উইকেট পতন শুরু হয়। শেষ পর্যন্ত তাদের আর তেমন উত্তরণ ঘটেনি। মোহনপুরের পাঁচ বোলারের কৃপণ ও আগ্রাসী বোলিংয়ে সাব্রুম ক্রমশঃ কুঞ্চিত হতে থাকে। অবশেষে ২১ ওভার খেলে সাব্রুম ৬৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বিশ্বজিৎ দেবনাথের ১৮ রান, রঞ্জিত দেবনাথের ১১ রান ও সুপ্রকাশ গোস্বামীর ১০ রান উল্লেখ করার মতো। মোহনপুরের সুভাষ চক্রবর্তী চার রানে এবং চিরঞ্জীব দেবনাথ ৩৩ রানে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া, জয়দেব দেব ও রোহন বিশ্বাস পেয়েছে দুটি করে উইকেট। দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে চ্যাম্পিয়ন মোহনপুরের সৌরভ দাস পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top