News Flash

  • Home
  • দিনের খবর
  • “আমার ছবি দিতে হবে না, এদের দুজনের ছবি দিন“, মঞ্চে আর্জি অভিষেকের
Image

“আমার ছবি দিতে হবে না, এদের দুজনের ছবি দিন“, মঞ্চে আর্জি অভিষেকের

কেশপুর, ৪ ফেব্রুয়ারি (হি স)। “আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করব যদি আপনাদের মধ্যে নিরপেক্ষতা থাকে, বিবেকবোধ থাকে আমার মিটিংয়ে আজকে আমার ছবি দিতে হবে না। এদের দুজনের ছবি দিন।” শনিবার কেশপুরের সভামঞ্চে এই মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তার একটু আগেই অভিষেক ডেকেছিলেন শেখ হসিনউদ্দিন নামে এক ব্যক্তিকে। আবাস যোজনায় টাকা পেলেও ঘর তৈরির জন্য বাড়তি খরচের ভয়ে ফিরিয়েও দিয়েছিলেন তিনি। করেন না তৃণমূল। করেন না কোনও দলই। এ কথা জানিয়েছিলেন খোদ অভিষেক। অথচ, হসিনউদ্দিনের রয়েছে মাত্র ছোট্ট একটা এক চালা ঘর। সেই ছবিও দেখিয়েছিলেন অভিষেক। নিয়েছিলেন তাঁর মেয়ের বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব। এরপরই পঞ্চায়েত ভোটে তাঁকেই দল মুখ করতে চলেছে বলে ঘোষণা করেন অভিষেক।

ঠিক এরপরই কেশপুরের গোলার গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জু দলবেরা ও তাঁর স্বামী অভিজিৎ দলবেরাকে ডেকে নেন অভিষেক। ১০ বছরের বেশি সময় ধরে এলাকায় তৃণমূলের বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন অভিজিৎ। অভিষেকের দাবি, দলের সঙ্গে যোগ রয়েছে, দায়িত্বেও রয়েছেন তারপরেও আবাস যোজনার ঘর নিতে চাননি এই দম্পতি।

অভিজিৎ-মঞ্জুকে পাশে নিয়েই সংবাদমাধ্যমের উদ্দেশে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “সারাদিন খবরে দেখানো হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য ফুলেফেঁপে উঠেছে! এই দুজনকে দেখে কী মনে হয় আপনাদের?” কারণ হিসাবে অভিষেক বলেন, “মঞ্জু দেবী পঞ্চায়েত অফিসে গিয়ে বলেছেন আমার স্বামী বুথ সভাপতি, আমি পঞ্চায়েতের মেম্বার, আমি তৃণমূল করি, আমি ঘর নেব না।” এরপরই মঞ্জু দেবীর বাড়ির একটি ছবি সকলের সামনে তুলে ধরেন অভিষেক।

প্রসঙ্গত, আবাস যোজানার সার্ভের কাজ শুরু হতেই সাম্প্রতিককালে চরম অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। কোথাও সমীক্ষার কাজে যাওয়া সরকারি কর্মীদের গায়ে হাত তোলার অভিযোগ, তো কথাও আবার তৃণমূল ঘনিষ্ঠদের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে লাগাতার বিক্ষোভের ছবি দেখতে পাওয়া গিয়েছে রাজ্যের নানা প্রান্ত থেকে।

বিক্ষোভের মুখে পড়েছেন পঞ্চায়েত প্রধান থেকে দিদির দূতেরা। এমনকী সম্প্রতি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এক পঞ্চায়েতের উপপ্রধানের প্রাসাদোপম বাড়ির ছবি সামনে এসেছিল। কিন্তু, তাঁর পরিবারের সদস্যদের নাম ছিল আবাস যোজনার তালিকায়। এই ছবি সামনে আসতেই শোরগোল শুরু হয়েছিল গোটা রাজ্যে। বিরোধীদের অভিযোগ, আবাসে ঘর দিতে মানা হচ্ছে না কোনও সরকারি শর্তই। ‘শর্ত’ একটাই, করতে হবে ঘাসফুল, থাকতে হবে সবুজ ছাতার তলায়।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top