News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত–বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের সেনা পরিদর্শন
Image

ভারত–বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের সেনা পরিদর্শন

আগরতলা, ১৯ ডিসেম্বর: বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং কিছু উগ্রবাদী গোষ্ঠীর ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে ভারত–বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নিতে শুক্রবার দুপুরে সরেজমিনে পরিদর্শনে আসেন ভারতীয় সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ আধিকারিক। লেফটেন্যান্ট জেনারেল-সহ শীর্ষ সামরিক নেতৃত্ব দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখেন।

এদিন আধিকারিকরা দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার মুহুরী চর এলাকা-সহ আন্তর্জাতিক কাঁটাতারের একাধিক গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেন। সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি, নজরদারি ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি (ইস্টার্ন কমান্ড), লেফটেন্যান্ট জেনারেল এ এস পেনধারকার (স্পেশাল কমান্ডার), মেজর জেনারেল সুরেশ ভামবু (আইজি) এবং ব্রিগেডিয়ার মনীষ রানা (কমান্ডার, ২১ সেক্টর এআর)।

সফর চলাকালীন সেনাবাহিনীর আধিকারিকরা বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্তাদের পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সীমান্তে অনুপ্রবেশ রোধ, নিরাপত্তা আরও জোরদার করা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যেকোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে সূত্রের খবর।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কিছু জেহাদি সংগঠনের ভারতবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সেই কারণেই পরিস্থিতি সরাসরি খতিয়ে দেখতে এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী, বিএসএফ এবং রাজ্য প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সফরের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top