News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অজানা রোগে আক্রান্ত ব্যক্তির রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

অজানা রোগে আক্রান্ত ব্যক্তির রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

আগরতলা, ১৯ ডিসেম্বর: অজানা রোগে আক্রান্ত এক ব্যক্তির মৃতদেহ নিজ বাড়ি থেকে উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম নিত্যলাল পাল। তিনি গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌমুহনী সংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্যলাল পাল দীর্ঘদিন ধরে একটি অজানা রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে শুক্রবার সকাল পেরিয়ে দুপুর গড়ালেও তার বাড়ি থেকে কোনও সাড়া-শব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়।

প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোনও সাড়া মেলেনি। দেখা যায়, বাড়ির গেট ও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বিষয়টি দ্রুত আমতলী থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ঘরের এক পরিত্যক্ত কোণে নিত্য লাল পালের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যে আত্মহত্যার আশঙ্কা তৈরি হলেও মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এলাকাবাসীরা আরও জানান, প্রায় তিন বছর ধরে ওই এলাকায় বাড়ি করে নিত্য লাল পাল একাই বসবাস করছিলেন। তাঁর পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজন কোথায় থাকেন, সে সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারেননি।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি মৃতের পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া গেলে তাদের হাতে দেহ তুলে দেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও কৌতূহলের আবহ সৃষ্টি হয়েছে।

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top