News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সবধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, এখানের সমস্ত রিপোর্ট দিল্লিকে পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী
Image

সবধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, এখানের সমস্ত রিপোর্ট দিল্লিকে পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ ডিসেম্বর: সবধরনের পরিস্থিতির জন্য ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সীমান্ত সংলগ্ন যাবতীয় বিষয় নিয়ম মেনেই দিল্লিকে অবগত করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই পরিস্থিতি কোন দিকে যেতে পারে, তা অনেকটাই অনুমেয় ছিল। তাঁর বাংলাদেশ ত্যাগের পরপরই সে দেশের বিভিন্ন জেল খুলে দেওয়া হয়, যার ফলে চোর, ডাকাত ও উগ্রবাদীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা মুক্ত হয়ে যায়। এই কারণেই বর্তমান পরিস্থিতির অবনতি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী সীমান্ত পরিস্থিতি সংক্রান্ত সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় সরকার তথা দিল্লিকে পাঠানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সীমান্ত ও বর্ডার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বক্ষণ কড়া নজরদারি চালানো হচ্ছে।

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তিগত দিক থেকে ভারত অনেক এগিয়ে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সীমান্তে অতিরিক্ত মানব পাহারার প্রয়োজন এখন অনেকাংশেই কমেছে। ড্রোন ও উন্নত নজরদারি ব্যবস্থার মাধ্যমেই সম্ভাব্য শত্রু কার্যকলাপ প্রতিহত করা সম্ভব বলে জানান তিনি।

Releated Posts

সরকারি চাকরিতে পিআরটিসি ইস্যুতে পুনর্বিবেচনার আহ্বান টিটিইএ-র

আগরতলা, ১৪ আগস্ট: সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে স্থানীয় যুবকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

মামলা করে ভয় দেখিয়ে বিরোধীদের কাবু করা যাবে না: মানিক সরকার

আগরতলা, ১৪ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ত্রিপুরায়। তাঁর…

ByByReshmi Debnath Aug 14, 2026

স্বাধীনতা দিবসে ত্রিপুরার ৫ পুলিশকর্মী পাচ্ছেন মেরিটোরিয়াস সার্ভিস পদক

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশের পুলিশ, ফায়ার, হোম গার্ড, সিভিল ডিফেন্স ও সংশোধনাগার পরিষেবার কর্মীদের…

ByByReshmi Debnath Aug 14, 2026

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top