News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় গরীবের শোষণ করেছে সিপিএম, কিছুদিনের মধ্যেই রাজ্য থেকে উধাও হয়ে যাবে : ড. হিমন্ত বিশ্ব শর্মা
Image

ত্রিপুরায় গরীবের শোষণ করেছে সিপিএম, কিছুদিনের মধ্যেই রাজ্য থেকে উধাও হয়ে যাবে : ড. হিমন্ত বিশ্ব শর্মা

আগরতলা, ৩ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরায় গরীবের শোষণ করেছে সিপিএম। তাই, আগামী কয়েক বছরে ওই দল রাজ্য থেকে উধাও হয়ে যাবে। আজ ত্রিপুরায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজয় সংকল্প জনসভায় অংশ এভাবেই বামেদের বিঁধেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ড. হিমন্ত বিশ্ব শর্মা। সাথে তিনি যোগ করেন, তিপরা মথা কয়েকটি আসনে জয়ী হতে পারবে বলে মনে হচ্ছে। কিন্তু ত্রিপুরায় সরকার গঠন করতে পারবে না।

এদিন তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, ১০ বছর আগেই ত্রিপুরা থেকে সিপিএম মুছে যেত। কিন্তু, কংগ্রেসের সহযোগিতায় তাঁরা ২৫ বছর ত্রিপুরা শাসন করেছে। তাঁর দাবি, বামেরা ত্রিপুরায় গরীবের শোষণ করেছেন। তাই, আগামী কয়েক বছরের মধ্যে তাঁরা ত্রিপুরা থেকে উধাও হয়ে যাবে।

তাঁর কথায়, বিধানসভা নির্বাচনে তিপরা মথা কয়েকটি আসনে হয়তো জয়ী হবে। কিন্তু, তাঁরা সরকার গঠন করতে পারবে না। এদিকে, তাঁরা দিল্লিতেও ক্ষমতায় নেই। ফলে, গ্রেটার তিপরাল্যান্ডের প্রতিশ্রুতি তাঁরা কিভাবে পূরণ করবে, জানতে চেয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর মতে, তিপরা মথা-কে ভোট দেওয়া এবং ভোটাধিকার প্রয়োগ না করা সমান।তাঁর দাবি, তিপরা মথা ত্রিপুরাকে ভাগ করতে চাইছে। তাঁদের ওই দাবি কেউ সমর্থন করছেন না। বিজেপি জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, চাকুরী এবং রোজগারের জন্য কাজ করে চলেছে। তাছাড়া, বিজেপি ত্রিপুরাকে কখনো ভাগ হতে দেবে না এবং এক রাজ্য হিসেবে সকলের উন্নয়নে কাজ করবে বিজেপির নেতৃত্বে রাজ্য সরকার, জোর গলায় দাবি করেন ড. শর্মা। 

Releated Posts

৭ দফা দাবিতে ফের সড়ক ও রেল অবরোধ, চম্পকনগরে আত্মসমর্পণকারী এটিটিএফ-এনএলএফটি সদস্যদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট:সাত দফা দাবিতে ফের পথে নামলেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এটিটিএফ ও এনএলএফটির সদস্যরা। শুক্রবার…

ByByReshmi Debnath Aug 28, 2026

রাজ্য সরকার ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে: বিধানসভায় অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান এবং…

ByByReshmi Debnath Aug 27, 2026

জনগণনার তথ্য সংগ্রহে হস্তক্ষেপের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার

আগরতলা, ২৭ আগস্ট : চলমান জনগণনা প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ নিয়ে ওঠা অভিযোগের দ্রুত তদন্ত এবং সঠিক তথ্য নথিভুক্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

আগরতলায় নতুন দুই জল শোধনাগার, ২০২৮ সালের মধ্যে প্রকল্প শেষের লক্ষ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা শহরের পানীয় জলের সমস্যা ও জলের গুণমান নিয়ে উদ্বেগের মধ্যেই শহরে দুটি নতুন জল…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top