News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাতিয়ালার কংগ্রেস সাংসদ প্রণীত কৌরকে সাসপেন্ড করল কংগ্রেস
Image

পাতিয়ালার কংগ্রেস সাংসদ প্রণীত কৌরকে সাসপেন্ড করল কংগ্রেস

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রণীত কৌরকে সাসপেন্ড করল কংগ্রেস। প্রণীত কৌর পঞ্জাবের পাতিয়ালা থেকে লোকসভা সাংসদ।

শুক্রবার কংগ্রেস সদর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, পঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ার্ডিং এবং অন্যান্য দলের নেতারা প্রণীত কৌরের দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ করেছেন। দলের নেতারাও অভিযোগ করেছেন, তিনি বিজেপিকে সাহায্য করছেন। এর পরে তাকে কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক তারিক আনোয়ার শুক্রবার একটি বিবৃতি জারি করে বলেছেন, পঞ্জাব কংগ্রেস থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কৌরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কংগ্রেসের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছিল। সমস্ত দিক বিচার করার পরে কমিটি প্রণীতকে দল থেকে সাসপেন্ড করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top