News Flash

  • Home
  • খেলা
  • এলিট থেকে প্লেটে : কমলপুরের কাছে হেরে অবনমন ঘটলো বিলোনিয়ার
Image

এলিট থেকে প্লেটে : কমলপুরের কাছে হেরে অবনমন ঘটলো বিলোনিয়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। বিলোনিয়ার অবনমন ঘটলো। কমলপুর টিকে গেল, আগামী বছরও এলিটে খেলার জন্য। পক্ষান্তরে, নির্ণায়ক ম্যাচে বিজিত বিলোনিয়াকে আগামী বছর এলিট গ্রুপ থেকে ছিটকে প্লেট গ্রুপে খেলতে হবে। অবনমনের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কমলপুর নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিজন শুক্ল বৈদ্য সর্বাধিক ৭৫ রান পায়। বিজন ৯১ বল খেলে ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাকিয়ে ৭৫ রান সংগ্রহ করে। ‌ এছাড়া আব্দুল কালাম পেয়েছে ত্রিশ রান। বিলোনিয়ার তন্ময় দাস, সাগর দত্ত, সৌরভ গুহ এবং মিঠুন দাস প্রত্যেকের দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে বিলোনিয়া ৩৫ ওভার ৪ বল খেলে ১২৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে তন্ময় দাস সর্বাধিক ৫৮ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। কমলপুরের বোলার বাপ্পা, বিজন ভ্রাতৃদ্বয় এবং প্রান্তোষের বোলিং দাপটে বিলোনিয়ার দৌরাত্ম্য বেশিদূর গড়ায়নি। বাপ্পা ও বিজন শুক্ল বৈদ্য দুজনেই তিনটি করে উইকেট পেয়েছে। প্রাণতোষ দাস পেয়েছে দুটি উইকেট। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরমেন্স এর সৌজন্যে বিজন শুক্ল বৈদ্য প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top