News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে লীগ শেষ, গ্রুপে তৃতীয় হয়েই বিদায় মডার্ন প্লে সেন্টারের
Image

জয় দিয়ে লীগ শেষ, গ্রুপে তৃতীয় হয়েই বিদায় মডার্ন প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও সুপার ফোর অধরা মডার্নের। এবারের মতো সুপার ফোরে খেলার সুযোগ পাচ্ছে না মডার্ন প্লে সেন্টার। ক্রিকেট অনুরাগী এবং এন এস আর সি সি’র কাছে দুটো পরাজয় মডার্ন কে ঠিক এক ধাপ পেছনে ঠেলে দিয়েছে। সাত দলীয় গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে মর্ডান প্লে সেন্টারকে। আজ, বৃহস্পতিবার লীগ পর্যায়ের শেষ দিনে মডার্ন প্লে সেন্টার ৯ উইকেটের বড় ব্যবধানে জুয়েলস প্লে সেন্টারকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে জুয়েলস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৮.১ ওভার খেলে জুয়েলস ১০০ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে অনিকেত দে’র ৬৫ এবং সুদীপ্ত চৌধুরীর ২২ রান উল্লেখযোগ্য। অন্যদের ব্যর্থতায় দলীয় স্কোর শতরান অতিক্রম করেনি। মর্ডান প্লে সেন্টারের সূর্য দাস তিনটি এবং দীপ দে ও শিব যাদব দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে মডার্ন প্লে সেন্টারের দীপ ও অনিকেতের ওপেনিং জুটিই দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। অনিকের ৬৫ রানে আউট হলেও ওপেনার দ্বীপ অপরাজিত থেকে শ্রীপর্ণ রানার সঙ্গে জুটি বেঁধে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। দ্বীপ ৪১ বল খেলে ১১ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৬৭ রান সংগ্রহ করে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়।

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top