News Flash

  • Home
  • খেলা
  • ময়ূখ অপরাজিত শতকে, আয়ুষ্মানের দুর্ধর্ষ বোলিং-এ অনুরাগী শেষ চারে
Image

ময়ূখ অপরাজিত শতকে, আয়ুষ্মানের দুর্ধর্ষ বোলিং-এ অনুরাগী শেষ চারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। দুর্দান্ত জয় ছিনিয়ে অনুরাগী সুপার ফোরে পৌঁছেছে। বিজিত দশমীঘাট প্লে সেন্টার যেন নিয়ম রক্ষার ম্যাচে খেলেছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে অনুরাগী ১৩৬ রানের বড় ব্যবধানে দশমীঘাট প্লে সেন্টারকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে। সাত দলীয় গ্রুপ বি থেকে ক্রিকেট অনুরাগী গ্রুপ রানার্স হয়ে সুপার ফোরে খেলবে। এই গ্রুপ থেকে এন এস আর সি সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। আজ, বৃহস্পতিবার খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ময়ূখ চক্রবর্তীর অপরাজিত শতরান যথেষ্ট উল্লেখযোগ্য। ৯৮ বল খেলে ১৫টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ময়ূখ ১০২ রান সংগ্রহ করে দলকে অনেকটা উঁচুতে তুলে দেয়। এছাড়া, সপ্তদ্বীপ ঘোষের ২২ রান এবং আমন মিয়ার ১৯ রান উল্লেখ করার মতো। দশমীঘাটের রাহুল মিয়া ৩৭ রানে তিনটি এবং শুভ দাস ২৮ রানে দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে দশমীঘাটের দ্রুত উইকেট পতন খুবই অল্প রানে তাদের ইনিংস থামিয়ে দেয়। ২১.৪ ওভার খেলে ৫৭ রানেই দশমীঘাট ইনিংস শেষ করে নেয়। ক্রিকেট অনুরাগীর আয়ুষ্মান সেন ৪ রানে ৪টি উইকেট তুলে নিয়ে দশমীঘাটের ভিত নাড়িয়ে দেয়। আয়ুষ্মানের দুর্দান্ত বোলিং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, আকাশ দাস পেয়েছে দুটি উইকেট। আকাশ রায়, সাগ্নিক দেব, সপ্তদীপ ঘোষ ও শাহীন চৌধুরী প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top