ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। এবারও জোনাল ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে ত্রিপুরার দুজন খেলোয়াড়। সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল এক দিবসীয় ট্রফি ২০২২-২৩ এ ইস্ট জোনের হয়ে খেলার জন্য ত্রিপুরার দুজন মহিলা ক্রিকেটার প্রিয়াঙ্কা আচার্য ও ঋজু সাহা, ১৮ সদস্যের জোনাল টিমে নির্বাচিত হয়েছে। ইস্ট জোন সিলেকশন কমিটির বৈঠকে আজ, বৃহস্পতিবার ১৮ সদস্য বিশিষ্ট জোনাল টিম গঠন করা হয়েছে। জোনের ছয়টি রাজ্য – বেঙ্গল, বিহার, ঝাড়খন্ড, ত্রিপুরা, উড়িষ্যা এবং আসামের প্রতিনিধিদের সম্মিলিত বৈঠকে গঠিত জোনাল টিমে উড়িষ্যার পাঁচ জন, বেঙ্গলের চারজন, আসামের দুইজন, ঝাড়খণ্ডের পাঁচজন, ত্রিপুরার দুইজন, বিহারের একজন স্থান পেয়েছে। পূর্ব জোনাল টীম হলো: মাধুরী মেহতা, ধারা গুজ্জর, প্রিয়াঙ্কা বালা, উমা ছেত্রী, সরিতা মেহার, নিহারিকা, অনুজা পাতিল, প্রিয়াঙ্কা আচার্য, প্রিয়াঙ্কা সরকার, অশ্বিনী কুমারী, সুশ্রী দিব্যদর্শনী, মিতা পাল, মমতা পাসোয়ান, দেবযানী প্রসাদ, ঋজু সাহা, রচনা সিং, রসনারা পারভীন ও রেশমি দে।

জাতীয় সিনিয়র মহিলা জোনাল টিমের ত্রিপুরা প্রিয়াঙ্কা ও ঋজু
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















