News Flash

Image

লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু যুবকের

আগরতলা, ২ ফেব্রুয়ারী(হি.স): লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে মোহনপুরের তুলাবাগান সংলগ্ন বাইপাস এলাকায় সংঘটিত হয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী ও মোহনপুর থানার এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ আরক্ষা বাহিনী। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে গেছেন।

জনৈক দমকলকর্মী জানান, লেফুঙ্গা থেকে আগরতলার উদ্দেশ্য যাওয়ার পথে টিআর০১৭২২১ নম্বরের বাইক টিআর০১১৫৪০ বালি বোঝাই লরির সাথে সংঘর্ষ হয়। তাতে বাইক চালকের লরির চাকায় পিষে মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষ সংঘর্ষের বিকট শব্দ শুনে ছুটে যান। তাঁরা সাথে সাথে খবর দেন দমকল বাহিনী ও মোহনপুর থানায়। খবর পেয়ে ছুটে আসেন এসডিপিও সব্যসাচী দেবনাথ। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর লরির নিচ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষনা করেছেন।

সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত যুবকের পরিচয় পত্র এখনও জানা যায় নি। কিন্তু বাইকের নম্বর দিয়ে পরিচয় জানা যাবে। দুর্ঘটনায় পর ঘাতক লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Releated Posts

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করল সিপাহীজলা দক্ষিণ মহিলা মোর্চা

আগরতলা, ২৮ আগস্ট: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top